30/08/2026 : 1:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

পথ নিরাপত্তা কর্মসূচী মঙ্গলকোট থানায়

সেখ নিজাম আলম, মঙ্গলকোটঃ লক ডাউন এখনও চললেও যানবাহনের সংখ্যা বেড়েছে অনেক। তাই দূর্ঘটনাও ঘটছে প্রচুর। এই বিপদ রুখতে মঙ্গলকোট থানা থেকে আজ পথ নিরাপত্তা কর্মসূচী নেওয়া হোল। ট্রাফিক আইন মেনে চলাচল করা ও মোটরবাইক আরোহীদের হেলমেট পড়তে জোড় দেওয়া হয়েছে আজকে। যেহেতু এখনও লক ডাউন চলছে,তাই মাস্ক পড়া আবশ্যক বলে মাইকে প্রচার করা হয়েছে। মঙ্গলকোট থানার ওসি মিঠুন বাবু জানান, বাজারে অনেকে এলোপাথাড়িভাবে গাড়ী চালাচ্ছেন। দূর্ঘটনা থেকে রুখতে তাদেরকে আজ সেভ ড্রাইভ সেফ লাইফের মাধ্যমে সতর্ক করা হয়েছে। সিভিক পুলিশ ও থানার অফিসাররা আজ এ বিষয়ে একটা র‍্যালিও করেন। প্রশাসন থেকে এমন উদ্যোগ নেওয়ায়,এলাকার মানুষরা খুশী।

Related posts

বিজ্ঞানের যুগেও জ্বর সর্দি কাশিতে তান্ত্রিকের কাছেঃ নাবালিকা ধর্ষণে অভিযোগে গ্রেপ্তার মেমারির তান্ত্রিক

E Zero Point

গ্যাস বন্ধ করার প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর

E Zero Point

লরির ধাক্কায় মৃত্যু দুই বাইক আরোহীর, আগুন ধরে গেল লরিতে

E Zero Point

মতামত দিন