12/07/2026 : 6:12 PM
আমার বাংলাকাটোয়াদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কাটোয়ায় তৃণমূলের মিছিল

রাহুল রায়, কাটোয়াঃ গত কাল ৬ জুলাই কাটোয়া ২ ব্লকের প্রতিটি অঞ্চলের গ্রামের ঢালাই রাস্তা থেকে ভেসে আসে সমবেত-কন্ঠের স্লোগান। এলাকার বিধায়ক মাননীয় রবীন্দ্রনাথ চ্যাটার্জী গতকাল এক কর্মী বৈঠকে যে নিদান দিয়েছিলেন,সেই নিদান মেনে আজ তৃণমূল কর্মীরা যেন অনেকটা সতেজ হয়ে ওঠে আর পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্র সরকারের নির্বিকার মানুষিকতার বিরুদ্ধে পথে নামে।
পলসোনা, করুই, সিঙ্গি, শ্রীবাটি, অগ্রদ্বীপ, গাজিপুর, জগদানন্দপুর এই ৭ টি অঞ্চলের গ্রামের বুথে বুথে তৃণমূল কর্মীরা প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। “পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সমস্ত মানুষ এক হও! বা রেলের বেসরকারীকরন নীতি মানছি না মানবো না! এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে ব্লকের বিস্তীর্ণ গ্রাম। আগামী কয়েকদিন ধরেই কেন্দ্র সরকারের জন-বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল চলবে। এই নিয়ে এলাকার তৃণমূল কর্মীদের বেশ উজ্জীবিত হতে দেখা যায়।তৃনমূলের বুথ-কর্মী বংশীধর ঘোষের কথায়, কেন্দ্রের বিজেপি সরকার রেলের বেসরকারীকরনের সিদ্ধান্ত নিয়ে একশো ত্রিশ কোটি মানুষের বিশ্বাস ভঙ্গ করেছে,এর খেষারত ওদের দিতে হবে। আগামী দিনে দেশের গলি থেকে রাজপথে মিছিল হবে,অগ্নিকন্যার নির্দেশ মেনে তৃণমূল কর্মীদের স্বত:স্ফূর্ত প্রতিবাদ স্বৈরাচারী সরকারের ভিত নড়িয়ে দেবে।

Related posts

“পথশ্রী অভিযান” প্রকল্পে মেমারি নিমো পঞ্চায়েতে নতুন রাস্তা নির্মাণ

E Zero Point

একুশের লক্ষ্যে মঙ্গলকোটে বিজেপির তৎপরতা বাড়ছে

E Zero Point

একুশে জুলাই মামলায় ‘আইনজীবী’ মমতার শামলা উপহারস্বরুপ দিতে চান আইনজীবী

E Zero Point

মতামত দিন