27/08/2026 : 1:10 PM
KMC Election 2021আমার বাংলাকলকাতাট্রেন্ডিং নিউজ

কলকাতা পুরসভার ১৩৮ টি আসন জিততে পারে তৃণমূলঃ সমীক্ষা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ৪ ডিসেম্বর ২০২১:


২০১৫ সালে ১৪৪ টি আসনে নির্বাচন হয় কলকাতা পুরসভা। এর মধ্যে তৃণমূল পেয়েছিল ১১৪ টি আসন। বামেরা পেয়েছিল ১৫ টি, বিজেপি ৭ টি, কংগ্রেস ৫ টি এবং নির্দলরা ৩ টি আসন পায়।

তৃণমূল কংগ্রেসের একটি অভ্যন্তরীণ সমীক্ষায় দাবি করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে তারা ১৪৪ টি আসনের মধ্যে অন্তত ১৩৮ টি আসন জিতে যেতে পারে। পাশাপাশি তারা প্রাপ্ত ভোটের হার কোনও ক্ষেত্রেই ৫২ শতাংশের কম হবে না বলেও দাবি করা হয়েছে। সর্বোচ্চ ভোট ৮৬ শতাংশ পর্যন্ত হতে পারে।

সমীক্ষা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে শহরের বিপুল উন্নয়ন যাঁদের নেতৃত্বে হয়েছে, তাঁদের প্রায় সবাই এবারও প্রার্থী হয়েছেন। যেমন, ফিরহাদ হাকিম, অতীন ঘোষ, দেবাশিস কুমারের মতো নেতারা।


Related posts

কবি শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ করোনা আক্রান্ত হয়ে প্রয়াত

E Zero Point

সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের জয়লাভ

E Zero Point

কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা পূর্ণ লগ্নে রক্ষাকালী পূজা কান্দিতে

E Zero Point

মতামত দিন