29/08/2026 : 5:33 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোটে তৃণমূল শিক্ষক সমিতির পাড়ায় পাড়ায় পঠন পাঠন

পরাগজ্যোতি ঘোষ, মঙ্গলকোট: মঙ্গলবার তৃণমূল শিক্ষক সমিতি মঙ্গলকোট ১ নং চক্রের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় পাঠদান কর্মসূচি পালন করা হয় কাশেমনগর একতা মঞ্চ এ। চারিদিক খোলা এই মঞ্চের মধ্যে গোপাল বেরা ,কাশেমনগর ,দীর্ঘসোয়া প্রভৃতি প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের কে নিয়ে খোলা আকাশের নিচে এই পাঠদান কর্মসূচি চলে । এই পাঠদানে অংশগ্রহণ করেন শিক্ষক মাধব বাইতি, মহম্মদ নাসা রাত তুল্লা ,প্রসেনজিৎ মন্ডল, গোপীনাথ দে, সু বিকাশ গায়েন । করোনা পরিস্থিতিতে বিদ্যালয় বন্ধ তাই ছাত্র-ছাত্রীরা পিছিয়ে পড়ছে। তাদেরকে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার ক্ষেত্রে এ ছাড়া আর কোন পথ নেই এ কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ তৃণমূল শিক্ষক সমিতি মঙ্গলকোট ১ চক্র প্রতীকী শিক্ষাদান পর্ব আজ থেকে শুরু করলেন বলে জানিয়েছেন সমিতির পক্ষ থেকে প্রদীপ চক্রবর্তী। তারা আশাবাদী ভবিষ্যতেও আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন বিদ্যালয় কে নিয়ে তাদের কর্মসূচি তারা চালাবেন।

Related posts

দুয়ারের সরকার ক্যাম্প কে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা

E Zero Point

সুন্দরবনের অসহায় মানুষের পাশে মগরার বান্ধব সম্মিলনী ক্লাব

E Zero Point

মেমারিতে ডাকাত সন্দেহে গ্রেপ্তার ২

E Zero Point

মতামত দিন