23/07/2026 : 8:27 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচী

স্টাফ রিপোর্টার, পাণ্ডুয়াঃ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি চলছে। সেই অনুযায়ী আজ পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস এর সভাপতি অসিত চট্টোপাধ্যায় এর নেতৃত্বে পান্ডুয়া তেলিপাড়া মোরে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি যেমন পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রেলের মতো লাভজনক সংস্থা বেসরকারিকরণ, কয়লা খনি বিক্রি, কোপারটিভ ব্যাঙ্ক তুলে দেওয়া প্রভৃতি সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান। উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পান্ডুয়া পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ অসিত চট্টোপাধ্যায়,শিক্ষা কর্মদক্ষ সঞ্জীব ঘোষ, সোমনাথ সাঁতরা, অজয় রায় সহ তৃণমূলের বিভিন্ন পঞ্চায়েতের নেতৃত্ব।

Related posts

ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার

E Zero Point

আদিবাসী পাড়ার রাস্তার দাবিতে, ধান রোপণ করে বিক্ষোভ

E Zero Point

গুসকরায় ‘দুয়ারে সরকার’

E Zero Point

মতামত দিন