15/07/2026 : 10:16 PM
দক্ষিণ বঙ্গহুগলি

পিন্ডিরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাহাড়পুরে রক্তদান অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ  আজ পিন্ডিরা অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অফ পান্ডুয়া র সহযোগিতা পাহাড়পুরের রক্তদান উৎসব আয়োজিত হয়। পাহাড়পুর ফ্লাড রিলিফ সেন্টারে আজকের অনুষ্ঠানে ৫৬ জন রক্ত দান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার সৈয়দ রহিম নবি ও তার ব্যক্তিগত সহকারি অজয় রায়, বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু, এলাকার প্রধান অঞ্জনা মণ্ডল, উপপ্রধান সুকুমার বাগ, কালনা ২ ব্লক এর যুব তৃণমূলের সভাপতি পলাশ মন্ডল, সুমন্ত চ্যাটার্জী, সুরথ হাজরা সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। অভিক ঘোষাল এর উদ্যোগে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।

রক্তদান শিবিরে ফুটবলার সৈয়দ রহিম নবি জানান যে, আমাদের এক একটি ভালো কাজ এবং এক একটি মহৎ উদ্যোগেই পারে একটি সমাজের কল্যাণ সাধন করতে। এরূপ একটি কল্যাণকর কাজ হল রক্তদান।

Related posts

মেমারিতে কালবৈশাখীর মৃদু প্রভাব, এখনও ব্যবস্থা না নিলে বিপদ মাথার উপরে

E Zero Point

কেন্দ্রের কৃষি বিল ও মনীষা বাল্মিকী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তারকেশ্বরে

E Zero Point

মেমারি কলেজে আদিবাসী ভাষা দিবস পালন

E Zero Point

মতামত দিন