20/09/2026 : 6:24 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

কেন্দ্রের কৃষি বিল ও মনীষা বাল্মিকী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তারকেশ্বরে

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, তারকেশ্বর, ১২ অক্টোবর ২০২০:


তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে কেন্দ্রের কৃষি বিল ও উত্তর প্রদেশের হাথরসে মনীষা বাল্মিকীর হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো। মিছিলের নেতৃত্ব দেন তারকেশ্বর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি উত্তম কুন্ডু  ও ব্লক যুব কংগ্রেস সভাপতি লালটু চ্যাটার্জী। উপস্থিত ছিলেন বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপ প্রধান, সদস্য, তারকেশ্বর পৌরসভার প্রাক্তন কাউন্সিলরবৃন্দ ও প্রচুর কর্মী সমর্থক। মিছিল থেকে মনীষার খুনিদের ফাঁসির দাবি তোলা হয়। কেন্দ্রের বর্তমান কৃষি বিল এর প্রতিবাদ এ আওয়াজ তোলা হয়। মিছিলটি তারকেশ্বর স্টেশন সংলগ্ন আমতলা বাজার থেকে শুরু হয়ে জয়কৃষ্ণ বাজার, পদ্মপুকুর ,চাউলপট্টী, থানা রোড হয়ে পুনরায় আমতলা বাজার এসে শেষ হয়।

Related posts

অবশেষে কোটি টাকা আত্মসাৎকারী মহিলা গ্রেপ্তার মেমারিতে

ezeropoint +91 7797331771

লকডাউন অমান্যঃ মেমারির একাধিক সব্জী ব্যবসায়ী আটক

ezeropoint +91 7797331771

নবগ্রামে অজ্ঞাত পরিচয় ব‍্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

ezeropoint +91 7797331771

মতামত দিন