30/08/2026 : 8:24 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

লকডাউন অমান্যঃ মেমারির একাধিক সব্জী ব্যবসায়ী আটক

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২১ অগাস্ট ২০২০:


টানা পর পর দুই দিন লকডাউনের আজ দ্বিতীয় দিন। সকাল থেকেই মেমারি শহরের পথ ঘাট গত দিনের মতোই ফাঁকা ছিল। লকডাউন সফল করতে মেমারি থানার পুলিশের টহলদারীও ছিল রাস্তায় রাস্তায়। মেমারি শহরের পুরাতন সব্জী ও মাছের বাজারে কিছু ব্যবসায়ী তাদের দোকান খুলেছিল।  খবর পাওয়ার পরই মেমারি থানার পুলিশ হাজির হয় বাজারে এবং বেশ কিছু ব্যবসায়ীদের আটক করা হয়। পূর্ব ঘোষিত লকডাউন চলাকালীন কেন তারা দোকান খুলেছিল তার কোন সঠিক উত্তর ব্যবসায়ীরা দিতে পারেনি।

মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী মেমারিবাসীর কাছে আবেদন জানান যে, আগামী ৩১ অগাষ্ট পর্যন্ত মেমারি শহরে দোকান খোলার যে নিয়ম জারি করা হয়েছে তা মেনে চলুন। করোনা সংক্রমণ রুখতে অবশ্যই মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলুন।

 

Related posts

পথশ্রী অভিযানে মঙ্গলকোটে ২টি রাস্তা উদ্বোধন

E Zero Point

খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল

E Zero Point

মন্তেশ্বরে খরি নদীতে তলিয়ে নিখোঁজ চাষী

E Zero Point

মতামত দিন