26/08/2026 : 7:17 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ১৯ মার্চ ২০২১:


পূর্ব বর্ধমান জেলার,খণ্ডঘোষ ব্লকের পাঠানপাড়া থেকে খণ্ডঘোষ বাজার পর্যন্ত ধিক্কার মিছিল করলো খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস । মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পায়ের হাড় ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে এই ধিক্কার মিছিল বলে জানায় খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

এদিনের ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন খণ্ডঘোষ বিধানসভার প্রার্থী নবীনচন্দ্র বাগ,খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপার্থীব ইসলাম, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ।

Related posts

বর্ধমানে “আজাদী কী অমৃত মহোৎসব”

E Zero Point

গুসকরায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ

E Zero Point

মানবাধিকার সচেতনতায় সাইকেল যাত্রায় মেমারির ৪ যুবক

E Zero Point

মতামত দিন