26/08/2026 : 7:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

পদ্ম শিবির ছেড়ে ঘাস ফুলে ৬ জন বিশিষ্ট ব্যক্তি

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ১৯ মার্চ ২০২১:


বিজেপির বড়সড় রদবদল মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই ভোল্ট বদল পদ্ম শিবির ছেড়ে ঘাসফুলে, বুধবার রাতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সমাজের ৬’জন বিশিষ্ট ব্যক্তি।বর্ধমান থানার প্রাক্তন আই সি তথা প্রাক্তন ডিএসপি ভবদেব চক্রবর্তী, প্রাক্তন পুলিশ কর্তা বাসুদেব ঘোষ সহ ছ’জন।

এদিন সন্ধ্যায় বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী খোকন দাসের হাত ধরে তারা শাসকদলে যোগদান করেন এবং তারা মাত্র দু’দিন আগে বিজেপিতে যোগদান করেছিলেন। যদিও, তাদের দাবি, তারা বিজেপিতে যোগদান করেননি। একটি অনুষ্ঠানে তাদের বিজেপির পার্টি অফিসে ডাকা হয়েছিল। তারপরে বিজেপির প্রচার শুরু করে তারা বিজেপিতে যোগদান করেছেন । কিন্তু তারা বিজেপি নয় তৃণমূলের সঙ্গে আছেন।

পাশাপাশি আনুষ্ঠানিকভাবে আরো দুজন বিজেপির কার্যকর্তা রাও যোগ দিলেন তৃণমূল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী খোকন দাসের হাত দিয়ে তারা যুব মোর্চার দায়িত্বে ছিলেন বলে জানা যায়।

Related posts

ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের চাটাই বৈঠক

E Zero Point

ভোটের সময় কাজী আর ভোট ফুরিয়ে গেলে পাজিঃ সমীর চক্রবর্তী

E Zero Point

লড়ির চাকায় পিষ্ট হয়ে ক্ষেতমজুরের মৃত্যু মেমারিতে

E Zero Point

মতামত দিন