27/02/2026 : 1:58 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবাঁকুড়া

ভোটের সময় কাজী আর ভোট ফুরিয়ে গেলে পাজিঃ সমীর চক্রবর্তী

জিরো পয়েন্ট নিউজ – তৌসিফ আহম্মেদ, বাঁকুড়া, ২ অগাষ্ট ২০২১:


কয়েকদিন আগে প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকা। অনবরত বৃষ্টির ফলে অনেক বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ে ।বিঘার পর বিঘা ধান. সব্জি জমি জলের তলায় তলিয়ে যায়। অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে জলের কারণে বাড়িতে রান্নার কাজ বন্ধ করতে বাধ্য হন বাসিন্দারা। আজ সেইসব ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের সম্পাদিকা সায়ন্তিকা ব্যানার্জী, সমীর চক্রবর্তী, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামল সাঁতরা, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ হামিদ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। সমীর চক্রবর্তী সাংবাদিকদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন সাম্প্রতিক দূর্যোগপূর্ণ আবহাওয়ায় কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এখনও পর্যন্ত লিখিত ভাবে পাইনি। ইন্দাসে একটি বাঁধ সংস্কারের কাজ হবে।

আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরিদর্শনে এসেছি। আমরা মানুষের পাশে আছি। মানুষের উন্নয়নের স্বার্থে কোন দল নয় কোন রং নয় না দেখে প্রশাসনের যেটা দায়িত্ব সেখানে পার্টি নাক গলাবে না। প্রশাসন প্রশাসনের মতো কাজ করবে আর পার্টি পার্টির মতো কাজ করবে। তিনি আরো বলেন যে রাজনৈতিক মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে বলছি এখানের বিধায়ক বিজেপির এবং সাংসদ ও বিজেপির কিন্তু দায়টা তাদেরও উপরে বর্তায়। বিধায়ক এলাকা উন্নয়নের টাকা ও সাংসদ এলাকা উন্নয়নের টাকা বছরে ৫ কোটি। আজ তারা কোথায়। ভোটের সময় কাজই ভোট ফুরিয়ে গেলে পাজি। এইটা তো হতে পারে না। তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এ প্রশ্নটা ইন্দাস বাসীদের জন্য করে দিয়ে গেলাম।


আপনার এলাকার বিভিন্ন খবরাখবর জানতে-
♦ facebook লাইক ও ফলো করুন :  https://www.facebook.com/zeropointpublication
♦ dailyhunt ফলো করুন : ZERO POINT ( https://dailyhunt.in/news/india/bangla/zero+point-epaper-zpoint )
♦ youtube চ্যানেল ZERO POINT NEWS সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/channel/UCdHD7Yg21V6Rm-HSc__NraA
♦ দেশ-বিদেশের খবরাথবর সাথে সাহিত্য-বিনোদন মূলক খবর জানতে সাবস্ক্রইব করুন আমাদের
♦ ওয়েবসাইট  http://www.ezeropoint.net
♦ আপনার এলাকার বিভিন্ন সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471
♦ স্বল্পমূল্যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা সংস্থার প্রচারের জন্য বিজ্ঞাপন দিন আমাদের সংবাদ মাধ্যম ZERO POINT – এ যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471

Related posts

বিজেপি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলের মিছিল জামালপুরে

E Zero Point

মঙ্গলকোট বিধানসভার প্রার্থী অপূর্ব চৌধুরী ভোটের প্রচার করলেন ঝিলু গ্রামে

E Zero Point

১০০ দিনের কাজের মজুরি ৯৬ টাকা, পূর্বস্থলীতে বিক্ষোভ

E Zero Point

মতামত দিন