17/04/2026 : 3:45 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

তৃণমূলে ফিরছেন সাংসদ সুনীল মন্ডল? তৃণমূল কংগ্রেস কর্মীরা কোন চোখে দেখবেন?

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ২ অগাষ্ট ২০২১:


আসন্ন বিধানসভা নির্বাচনে সাংসদ সুনীল মন্ডল দলবদল করে বিজেপির বিভিন্ন সভা থেকে সমগ্র বর্ধমান জেলার তৃণমূল নেতা ও কর্মীদের দুর্ণীতি নিয়ে যেভাবে সরব হয়েছিলেন এখন ডিগবাজী খেয়ে আবার তৃণমূলে ফিরতে চলেছেন বলে শোনা যাচ্ছে।

বর্তমানে দেখা যাচ্ছে বিধানসভা ভোটের আগে দলবদলুরা ধীরে ধীরে তাদের পুরনো দলে ফিরে আসছে, এই ফিরে আসাকে আদি তৃণমূল কংগ্রেস কর্মীরা কোন চোখে দেখবেন? আগামী দিনে সেটাই এখন বড় প্রশ্ন।

আজ থেকে সাংসদে তৃণমূলের অন্যান্য এমপি দের সাথে একসাথে কাজ করবেন তিনি। দিল্লি থেকে টেলিফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান, আমি তো তৃণমূল থেকে পদত্যাগ করিনি। আমি তৃণমূলেই ছিলাম তৃণমূলেই আছি। প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা ভোটের আগে দলবদল করে বিজেপিতে যোগদান করেন তৃণমূলের এই সাংসদ। কিন্তু নির্বাচনে বিজেপি এরাজ্যে আশানুরূপ ফল করতে পারেননি। তার পরেই সুনীল মন্ডলকে একাধিক বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে ফেলতে দেখা যায়। বার কয়েক মুকুল রায়ের সাথে বৈঠকও করেন সুনীল বাবু।

তবে কেন বিজেপি ছাড়ছেন এই প্রশ্নের কোনো উত্তর দেন নি তিনি। তার বক্তব্য তিনি তৃণমূলেই ছিলেন, তৃণমূলেই আছেন। সুনীল মন্ডলের তৃণমূলে যোগদান নিয়ে জেলা নেতৃত্ব অবশ্য সেভাবে কিছু বলতে চায়নি। পূর্ব বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের মুখপত্র প্রসেনজিৎ দাস জানান, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ঠিক করবেন কাকে দলে নেওয়া হবে বা হবে না। তারা যাকে যেভাবে দলে নেবেন কর্মীরা তাকে স্বাগত জানাবে।


আপনার এলাকার বিভিন্ন খবরাখবর জানতে-
♦ facebook লাইক ও ফলো করুন :  https://www.facebook.com/zeropointpublication
♦ dailyhunt ফলো করুন : ZERO POINT ( https://dailyhunt.in/news/india/bangla/zero+point-epaper-zpoint )
♦ youtube চ্যানেল ZERO POINT NEWS সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/channel/UCdHD7Yg21V6Rm-HSc__NraA
♦ দেশ-বিদেশের খবরাথবর সাথে সাহিত্য-বিনোদন মূলক খবর জানতে সাবস্ক্রইব করুন আমাদের
♦ ওয়েবসাইট  http://www.ezeropoint.net
♦ আপনার এলাকার বিভিন্ন সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471
♦ স্বল্পমূল্যে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা সংস্থার প্রচারের জন্য বিজ্ঞাপন দিন আমাদের সংবাদ মাধ্যম ZERO POINT – এ যোগাযোগ করুন 9375434824 অথবা 9609529471

 

 

Related posts

চুরির অভিযোগে যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধর

E Zero Point

করোনাকালে মুনমুনের অবদানের কথা মনে রাখবে বর্ধমানবাসী

E Zero Point

বর্ধমানে কে.বি.এস. কিং ৭০০ মাস্ক প্রদান করলেন পরিযায়ী শ্রমিকদের জন্য

E Zero Point

মতামত দিন