08/09/2026 : 3:06 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

পূর্বস্থলীতে তৃণমূলের বিজয়া সম্মিলনী

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৯ অক্টোবর, ২০২০:


পূর্বস্থলী এক নম্বর ব্লকের নজরুল মঞ্চে বিজয়া দশমীর পর বিজয়া সম্মেলনী ও তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার বিকেলে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলিপ মল্লিক, ব্লক সভাপতি নবকুমার কর সহ বিশিষ্ট তৃণমূল নেতৃত্বরা। সামনেই বিধানসভা নির্বাচন দুহাজার একুশে আর তাকে পাখির চোখ করেই বিজয়া সম্মেলনের পাশাপাশি, পূর্বস্থলী এক নম্বর ব্লকের তৃণমূলের কর্মীদের চাঙ্গা করতেই এই বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার বার্তা দিলেন এদিন মন্ত্রী স্বপন দেবনাথ।

Related posts

পঞ্চম পর্বের পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি পদ্মশিবিরের

পরিযায়ী শ্রমিকদের পাশে বাম গন সংগঠন

আইনুল হককে সরানোর দাবিতে ফের বিক্ষোভ বর্ধমান পৌরসভায়

ezeropoint +91 7797331771

মতামত দিন