17/04/2026 : 6:55 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আত্মহত্যা নয়, খুন হয়েছিল মেমারির গৃহবধূ

জিরো পয়েন্ট নিউজ – অনন্যা পাল, মেমারি, ২৯ অক্টোবর, ২০২০:


আত্মহত্যা নয়, খুন করা হয়েছিলো মেমারির বড়পলাসনের গৃহবধূ নাসরিন শেখকে । ময়নতদন্তের রিপোর্ট আসতেই এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে । ঘটনার পর মৃতার বাপের বাড়ির পরিবার অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ গ্রেপ্তার করে ২ জনকে । ধৃতরা হলো মৃতার স্বামী গোলাম কাউসার এবং শ্বাশুড়ি আনজার শেখ । তাদের বর্ধমান আদালতে পেশ করা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয় ।
প্রসঙ্গত মেমারির বড়পলাশনের গোয়েশপুরে শ্বশুর বাড়ি থেকে নাসরিন শেখের দেহ উদ্ধার হয়। ঘটনার পর মৃতার দাদা অভিযোগ দায়ের করে । প্রায়ই পনের দাবিতে ওই গৃহবধূর ওপর অত্যাচার করতো বলে অভিযোগ । তার এক শিশু কন্যা রয়েছে । যদিও দেহ উদ্ধারের পর মৃতার শ্বশুর বাড়ির সকলে আত্মহত্যার কথা বলে । পরবর্তী সময় মৃত গৃহবধূ নাসরিন শেখের ময়না তদন্তের রিপোর্ট আসতেই নতুন তথ্য সামনে আসে । পাশাপাশি অভিযুক্তরা নিজেদের দোষ স্বীকার করে। এর পরে মেমারি থানার পুলিশ অভিযুক্তদের বর্ধমান আদালতে পেশ করে । তাদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Related posts

পূর্বস্থলীতে রক্তদান শিবির ও প্রতিবন্ধীদের রিক্সা দান

E Zero Point

ভয়ঙ্কর গতিতে বৃদ্ধি পাচ্ছে পূর্ব বর্ধমানে করোনা আক্রান্ত

E Zero Point

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক আলোচনা চক্র

E Zero Point

মতামত দিন