08/09/2026 : 2:53 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

বিশ্ব নবী দিবস পালনে মন্ত্রী স্বপন দেবনাথ

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২৯ অক্টোবর, ২০২০:


পূর্বস্থলী ১ ব্লকের নশরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ডাঙ্গাপাড়া কবরস্থানে যুব কমিটির উদ্যোগে বিশ্ব নবী দিবস পালিত হল। এদিন এই বিশ্ব নবী দিবস এ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, নবদ্বীপ বকুলতলা হাই স্কুলের শিক্ষক তথা সাহিত্যিক সিরাজুল ইসলাম সহ আরো অনেকে। এদিন বিশ্ব নবী দিবস এর অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ।

এবছর করোনা ভাইরাসের প্রকোপ থাকায় এই বিশ্ব নবী দিবসের অনুষ্ঠান সেরকমভাবে জমায়েত করে করা হচ্ছে না বলে উদ্যোক্তারা জানান। মন্ত্রী স্বপন দেবনাথ এই বিশ্ব নবী দিবস অনুষ্ঠান থেকে গ্রামবাসী তথা উদ্যোক্তাদের প্রতি অনুরোধ করেন দূরত্ব বজায় রেখে বিশ্ব নবী দিবস পালন করার জন্য। প্রত্যেক বছরই এই বিশ্ব নবী দিবস উপলক্ষে এই ডাঙ্গাপাড়া কবরস্থান এলাকার মসজিদের ইমামরা স্থানীয় বাসিন্দাদের ধর্মের কথা শোনান। কিন্তু এবছর করোনাভাইরাস এর থাবা এই বিশ্ব নবী দিবসেও পরল।

Related posts

মেমারির বোহার-কাশিপুরে করোনা আক্রান্তের সন্ধান

ezeropoint +91 7797331771

লকডাউন ভাঙার অপরাধে কানধরে উঠবস মেমারিতে

ezeropoint +91 7797331771

বাড়ি বাড়ি ফুড-কুপন পৌঁছানোর বাহকরাই নিরন্ন

মতামত দিন