23/03/2026 : 8:20 PM
আমার বাংলা

সম্প্রীতির মেলবন্ধনে সরডাঙ্গা সম্প্রীতি উৎসব শুরু

জিরো পয়েন্ট নিউজ মেমারি, ২৩ মার্চ ২০২৬ঃ

সম্প্রীতির মেলবন্ধনের বার্তা নিয়ে অনুষ্ঠিত হলো সরডাঙ্গা সম্প্রীতি উৎসব ২০২৬। এলাকার পরিচিত সমাজসেবী ও সকলের প্রিয় মানুষ বাপ্পা মন্ডলের উদ্যোগে গত তিন বছর ধরে এই উৎসব হয়ে আসছে। এ বছর উৎসব চতুর্থ বর্ষে পদার্পণ করল। রবিবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে এক অনন্য পরিবেশের সৃষ্টি হয়। হিন্দু, মুসলিম, শিখ, খ্রীষ্টান সহ বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। সম্প্রীতির বার্তা দিয়েই শুরু হয় এই উৎসব। আয়োজকদের বক্তব্য, কোন ধর্মকে ছোট করে নয়, সকলকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বন্ধন আরও মজবুত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

উৎসবের উদ্যোক্তা বাপ্পা মন্ডল জানান, আগে গ্রামে বড় কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান হতো না। ফলে এলাকার মানুষকে আনন্দ উপভোগ করতে শহরে যেতে হত, কিন্তু সেখানেও অনেক সময় ঠিকভাবে অনুষ্ঠান দেখা সম্ভব হতো না। তাই গ্রামের মানুষের কথা ভেবেই এই উৎসবের সূচনা করা হয়েছে, যাতে বড় বড় শিল্পীদের এনে গ্রামেই সবাই আনন্দ উপভোগ করতে পারেন।

এবারের উৎসবের উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন , আব্দুল শেখ — সঙ্গীতশিল্পী, জি টিভি সা রে গা মা বিজয়ী (অল ইন্ডিয়া) ও জ্যোতির্ময়ী কুণ্ডু — অভিনেত্রী, প্রজাপতি ২ সিনেমার নায়িকা আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, উৎসবের আগামী দিনগুলিতেও থাকছে বিশেষ আকর্ষণ। উপস্থিত থাকার কথা রয়েছে ইধিকা পাল, খাদান সিনেমার নায়িকা এবং টলিউডের মেগাস্টার জিৎ । গ্রামের মানুষদের বিপুল উৎসাহ ও অংশগ্রহণে সম্প্রীতি উৎসব ঘিরে সরডাঙ্গা এলাকায় এখন উৎসবের আমেজ।

 

Related posts

সারা ভারত কৃষকসভার প্রতিবাদ দিবস মেমারি ও গলসিতে

E Zero Point

অবৈধভাবে ওভারলোড লরি চলাচল বন্ধ করার দাবী

E Zero Point

স্বামীর অবৈধ সম্পর্কঃ প্রতিবাদী স্ত্রীকে গলাটিপে খুন

E Zero Point

মতামত দিন