26/08/2026 : 7:54 PM
আমার বাংলা

তৃণমূল সংখ্যালঘু সেলের কর্মী বৈঠক ও দেওয়াল লিথন শুরু মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৯ মার্চ ২০২৬ঃ

আসন্ন বিধানসভা নির্বাচনে ২৬৫ মেমারি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রাস বিহারী হালদারকে বিপুল ভোটে জয় করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে মেমারি ১নং ব্লকের নিমো ১অঞ্চলে মালপাড়ার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কর্মী বৈঠক করলেন মেমারি ১নং ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নবাব সিরাজউদ্দৌলা। সঙ্গে ছিলেন মেমারি শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অনিকেত রায়।

এদিন মেমারি ১নং ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের পক্ষ থেকে নিমো ১ অঞ্চলে বিভিন্ন এলাকায় মেমারি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রাস বিহারী হালদারের সমর্থনে দেওয়াল লিখন শুরু করা হলো।

Related posts

মাতৃগর্ভে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা কালনা হাসপাতালে

E Zero Point

দেবীপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ হারলো বৃদ্ধা

E Zero Point

ঈদের চাঁদ আকাশে, ঈদ মোবারকের খুশি ছড়িয়ে পড়ুক বাতাসে

E Zero Point

মতামত দিন