27/08/2026 : 6:14 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মাতৃগর্ভে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা কালনা হাসপাতালে

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২১ সেপ্টেম্বর, ২০২০:


মাতৃগর্ভে শিশু মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা কালনা মহকুমা হাসপাতালে। এমনকি কর্মরত সিস্টারকে মারধর করা হয়। ঘটনাস্থলে কালনা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনায় প্রকাশ নান্দাই পঞ্চায়েতের অন্তর্গত নান্দাই গ্রামের বাসিন্দা বিউটি বিবি গতকাল বিকেলে কালনা মহকুমা হাসপাতালে অন্তঃসত্ত্বা অবস্থায় ভর্তি হন।

আজ বেলা গড়িয়ে গেল কোনও চিকিৎসা পাইনি বলে অভিযোগথ এর পরই বেলা ১টা নাগাদ তাঁর পরিবারের লোকজনরা জানতে পারেন বিউটি বিবির গর্ভস্থ সন্তান মারা গেছে। ফলে উত্তেজনা ছড়ায় কালনা মহকুমা হাসপাতালে। উত্তেজিত রোগীর আত্মীয় পরিজনরা চড়াও হয় কালনা মহকুমা হাসপাতালের সিস্টারদের উপর।

এর পরই এর পরই কালনা মহকুমা হাসপাতালের নিরাপত্তাহীনতার দাবি নিয়ে কাজ বন্ধ করে সিস্টাররা সুপারের ঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। মৃত শিশুর পরিবারের লোকেদের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণেই গর্ভস্থ সন্তান মারা গেছে। এর পরই বিক্ষোভে ফেটে পড়ে রোগীর আত্মীয় পরিজনরা।

Related posts

৭৫ দিনের মাথায় অনশন তুলে নিলেন অস্থায়ী শিক্ষাকর্মীরা

E Zero Point

আশাকর্মীর চাকরির জন্য ৫৫ হাজার টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েত কর্মী ও সদস্যার বিরুদ্ধেঃ মেমারিতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর

E Zero Point

“চোর শুভেন্দু অধিকারী জবাব দাও”- মেমারিতে প্রতিবাদ মিছিল

E Zero Point

মতামত দিন