29/09/2026 : 11:42 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

মহেন্দ্রপুরের রাস্তার বেহাল দশা, ভোগান্তি এলাকাবাসীদের

জিরো পয়েন্ট নিউজ – মোঃ ইজাজ আহামেদ, মুর্শিদাবাদ, ২০ সেপ্টেম্বর, ২০২০


সুতির অরঙ্গাবাদের মহেন্দ্রপুর গ্রামের রাস্তার বেহাল দশা। রাস্তাটি ঢালায় হওয়া সত্ত্বেও জল যাওয়ার ড্রেন না থাকায় একটু বৃষ্টি হলেই জল জমে যায়। রাস্তায় জল জমে থাকা এই এলাকার দীর্ঘদিনের সমস্যা। ফলে এলাকাবাসীদের যাতায়াত করতে গিয়ে নাজেহাল হতে হয়। এলাকাবাসী এই রাস্তা দিয়ে অরঙ্গাবাদ বাজার, থানা, অফিস যান এবং ছাত্রছাত্রীরা স্কুল, কলেজ, টিউশন যায়। তাই এই রাস্তাটি এলাকাবাসীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। শীঘ্রই প্রশাসনিক তৎপরতায় রাস্তার জমে থাকা জল নির্গমনের নিকাশি ব্যাবস্থা করার আর্জি স্থানীয়দের।

Related posts

কালনা নতুন বাসস্ট্যান্ডের কাছে এস টি কে কে সড়কের ভয়াবহ অবস্থা

ক্ষুদিরাম বসুর জন্মভিটেতেই উল্টো জাতীয় পতাকা উত্তোলন করলেন রাজ্যের মন্ত্রী

ezeropoint +91 7797331771

আবার টোটো চুরি মেমারিতে

ezeropoint +91 7797331771

মতামত দিন