13/06/2026 : 8:06 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আবার টোটো চুরি মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, ১৮ ফেব্রুয়ারি ২০২৩:


বুধবার রাতে মেমারি পৌরসভার অন্তর্গত ১৩ নং ওয়ার্ড থেকে দুটি টোটো চুরি যায়। অভিযোগের ২ ঘন্টার মধ্যেই মেমারি থানার পুলিশ বর্ধমান-হুগলীর সীমানায় দেবীপুর থেকে টোটো দুটিকে উদ্ধার করে।

আর ঠিক তার দুদিন পরেই মেমারি থানার অন্তর্গত পাল্লারোডে শনিবার ভোর নাগাদ দোকানের মেন গেটের তালা ভেঙ্গে একটি টোটো চুরি হয়ে যায়।

জানা যায় মেমারি পাল্লারোডের বাসিন্দা কৌশিক ঘোষ প্রতিদিন তার টোটোটিকে দোকানে রেখে দেন এবং সকালে তার নিজস্ব টোটো চালক এসে টোটোটি নিয়ে যায়। কিন্তু শনিবার সকালে দেখেন কে বা কারা দোকানের মেন গেট ভেঙে টোটোটি চুরি করে নিয়ে যায়।

টোটো মালিক মেমারি থানায় খবর দিলে পুলিশ এসে সিসিটিভি ফুটেজ দেখে যান। কৌশিক ঘোষ শীঘ্রই থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান কিন্তু পাল্লারোডে মেন রোডে এই ধরনের ঘটনায় তিনি আতঙ্কিত। তিনি আরও জানান এই ধরনের ঘটনা প্রায়ই এই এলাকায় ঘটে। তাই পুলিশি নিরাপত্তার দাবী করছেন।

Related posts

কৃষি বিল এর সমর্থনে ভাতারে বিজেপির মিছিল

E Zero Point

নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্ট থেকে নিচে পড়ল ইঁট বোঝাই ট্রাকটর! মৃত্যু চালকের

E Zero Point

ভারতের গনতান্ত্রিক যুব ফেডারেশন ৪০বছর

E Zero Point

মতামত দিন