13/07/2026 : 12:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পান্ডুয়া ব্লকের তৃণমূলের মহামিছিলের প্রস্তুতি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, পান্ডুয়া,  ২০ সেপ্টেম্বর, ২০২০:


একুশের বিধানসভার আগে বিরোধীদের এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস।দলীয় নির্দেশে সেই জন্যই পান্ডুয়া ব্লকের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের সাথে বৈঠক করছেন তৃণমূলের পান্ডুয়া অঞ্চলের ব্লক সভাপতি অসিত চ্যাটার্জী। এই কার্যক্রমের অংশ হিসেবে রবিবার পান্ডুয়ার হরাল দাসপুর ও জামনা এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করলেন পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব । আগামী ২২ শে সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহামিছিলের আয়োজন করা হয়েছে পান্ডুয়ায়। তার আগে দলীয় কর্মীদের সাথে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ । বৈঠকে উপস্থিত ছিলেন পান্ডুয়া পঞ্চায়েত সমিতির সভাপতি চম্পা হাজরা, শিক্ষা কর্মাধ্যক্ষ সঞ্জীব ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।

Related posts

দুয়ারে সরকার প্রকল্পের শিবির পরিদর্শনে ব্লক ও সমষ্টি উন্নয়ন আধিকারিক

E Zero Point

পূর্ব বর্ধমান জেলা করোনা আপডেট

E Zero Point

বৈঁচিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা

E Zero Point

মতামত দিন