28/05/2026 : 4:41 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে ডিভিসির খালের জলে এক মাঝ বয়সী ব্যক্তির মৃত দেহ উদ্ধার

জিরো পয়েন্ট নিউজ, মেমারি, সঞ্জয় ব্যানার্জী, ২৪ সেপ্টেম্বর ২০২৫:


ডি ভি সির র ঘিরে এলাকায় চাঞ্চল্য। ঘটনা স্থলে মেমারি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত জোড়াসাঁকো এলাকার ডিবিসির খালে বুধবার সকালে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকার মানুষ। মুহূর্তের মধ্যেই খবর চাউর হতেই ভিড় করে এলাকার মানুষ। খবর দেওয়া হয় মেমারি থানার পুলিশকে মেমারি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ।

মৃতদেহ সনাক্ত করে এলাকার মানুষ, মৃত ব্যক্তির নাম অমিত মাহাতো ( ৪২)। ওই ব্যক্তি গত তিনদিন ধরে নিখোঁজ ছিল। বুধবার সকালে মেমারি থানায় ওই ব্যক্তির নিখোঁজের ডাইরি করে পরিবারের লোকেরা। আর আজকেই তার মৃতদেহ উদ্ধার হল বাড়ি থেকে কিছুটা দূরে খালের জলে!


কি কারনে মৃত্যু বুঝে উঠতে পারছি না পরিবার।
খুন নাকি আত্মহত্যা! ইতিমধ্যেই সমস্ত দিক খতিয়ে দেখে মেমারি থানার থানার পুলিশ তদন্ত শুরু করেছে! ময়না তদন্তের পরেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ! তবে আকস্মিক এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Related posts

যক্ষ্মা রোগীর পাশে মেমারি সম্প্রীতি ঐক্য

E Zero Point

বসন্ত উৎসব উদযাপনে রবীন্দ্রভারতী সোসাইটি

E Zero Point

কৃষি বিলের বিরুদ্ধে আদিবাসী কুর্মি সমাজের জঙ্গলমহলে চাক্কা জ্যাম

E Zero Point

মতামত দিন