13/07/2026 : 3:41 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে মোটরসাইকেল চালককে বাঁচাতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছোট হাতি গাড়ির চালকের

জিরো পয়েন্ট নিউজ, আনোয়ার আলি ও সঞ্জয় ব্যানার্জী, মেমারি, ২৩ সেপ্টেম্বর ২০২৫ঃ


মঙ্গলবার বেলা আনুমানিক দুপুর ১২-৩০ থেকে ১ টা নাগাদ মেমারি থানার অন্তর্গত নুদীপুর বটতলার কাছে জিটি রোডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছোট হাতি গাড়ির চালকের। মৃতের নাম মিরাজ শেখ (১৯), বাড়ি কালনা থানার অন্তর্গত কুলেরা। পুলিশ সূত্রে জানা যায়, ছোট হাতি গাড়িটি মেমারির দিক থেকে দেবীপুরের দিকে যাচ্ছিলো। সেই সময় অপরদিক থেকে আসা একটি দ্রুতগতি সম্পন্ন বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জিটি রোডের ধারে থাকা ১১ হাজার ভোল্টের ইলেকট্রিক পোলে গিয়ে ধাক্কা মেরে পাশের নয়নজলিতে পড়ে যায় ছোট হাতিটি গাড়িটি।

স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি মেমারি থানায় খবর দেয়। গুরুতর আহত চালক ও গাড়ির মধ্যে থাকা অপর ব্যক্তিকে উদ্ধার করে মেমারি হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত চালকমিরাজ শেখকে পরীক্ষা করার পর মৃত ঘোষণা করে ও অপর ব্যক্তিকে চিকিৎসা করে। পরিবার সূত্রে জানা যায় মৃত মিরাজ শেখের মেমারিতে একটি গ্যারেজ আছে। ছোট হাতিটি গ্যারাজে কাজ করাতে এসেছিল। কাজ সম্পন্ন হওয়ার পর ছোট হাতি গাড়িটি ট্রায়াল দেওয়ার জন্য বেড়িয়েছিল মৃত মিরাজ শেখ। মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

প্রয়াত বিচারকের স্মরণসভা

E Zero Point

ধর্মমত নির্বিশেষে দু্ঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ মেমারিতেে

E Zero Point

পাট ছাড়ানোর কাজে এসে ভিন জেলার এক শ্রমিকের জলে ডুবে মৃত্যু মন্তেশ্বরে

E Zero Point

মতামত দিন