08/09/2026 : 8:52 AM
আমার বাংলা

ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের চাটাই বৈঠক

জিরো পয়েন্ট নিউজ-আমিরুল ইসলাম, ভাতার, ৩০ ডিসেম্বর ২০২২:


দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজ ঝিলু দু’নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অনুষ্ঠিত হলো পূর্ব ন’পাড়া গ্রামে চাটাই বৈঠক।

উপস্থিত মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ধ্রুবো ভট্টাচার্য, মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আব্দুর বাসেদ, পঞ্চায়েত সমিতির জনসাস্থ্যের কর্মদক্ষ মেহেবুব চৌধুরী, মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান।

বিধায়ক অপূর্ব চৌধুরী জানান যে, দলের ঘোষিত প্রোগ্রাম চাটাই বৈঠক, তা আজ অনুষ্ঠিত হলো পূর্ব ন’পাড়া গ্রামে অনুষ্ঠিত হচ্ছে।
মূল লক্ষ্য সামনেই পঞ্চায়েত ভোট তাই গ্রামে গ্রামে মানুষদের সুবিধার কথা, অসুবিধার কথা শোনার জন্যই এই বৈঠক।
আমরা নেত্রীর কথামত সব সময় সাধারণ মানুষের পাশে থাকবে।
আজ কয়েক হাজার মানুষ এই চাটাই বৈঠকে উপস্থিত ছিলেন।

এলাকার বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ এসেছিলেন এই চাটাই বৈঠকে। তাদেরকে বিধায়ক নির্দেশ দিলেন যে পঞ্চায়েত ভোটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।

Related posts

গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দুর্নীতি রুখতে কঠোর পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রীর

জামালপুরে দুয়ারে সরকার

ezeropoint +91 7797331771

বিজেপি বিধায়কের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির কুসুমগ্রামে

ezeropoint +91 7797331771

মতামত দিন