18/07/2026 : 11:29 AM
আমার বাংলাগুসকরাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গুসকরায় তৃণমূলের অবস্থান বিক্ষোভ

জিরো পয়েন্ট নিউজ – জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, মঙ্গলকোট, ১২ জুলাই ২০২১:


আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির দোহাই দিয়ে প্রায় প্রতিদিনই দেশের বাজারে বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে পেট্রোলের দাম সেঞ্চুরি অতিক্রম করেছে। ডিজেল সেঞ্চুরির দোড়গোড়ায় অপেক্ষা করছে। গ্যাসের দামও চার অঙ্ক ছুঁতে চলেছে। সবমিলিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। এই লাগামহীন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ১০ ও ১১ ই জুলাই প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নেয়।
দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে আউসগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থাণ্ডারের নেতৃত্বে ও শহর সভাপতি কুশল মুখার্জ্জীর উদ্যোগে ১০ ই জুলাই গুসকরা শহর তৃণমূল কংগ্রেস গুসকরা বাসস্ট্যান্ডের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়। বিক্ষোভ সমাবেশে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন গুসকরা শহর তৃণমূল যুব সভাপতি কার্তিক পাঁজা, পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবব্রত শ্যাম, তৃণমূলের দীর্ঘদিনের কর্মী মলয় চৌধুরী ও প্রশান্ত ঘোষ, খোকন সেখ, রূপ কুমার মণ্ডল, তৃণমূল নেত্রী সাধনা কোনার, যমুনা শিকারি, বিভিন্ন ওয়ার্ডের বুথ সভাপতি ও তৃণমূল কর্মী সহ আইটি সেলের রবিনাথ আঁকুড়ে। দ্বিতীয় দিন বিক্ষোভ সমাবেশে যোগ দেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল ও আউসগ্রাম ১ নং ব্লক সভাপতি সেখ সালেক রহমান। বিক্ষোভকারীদের হাতে ছিল বিভিন্ন ধরনের স্লোগান লেখা পোস্টার। বিধায়ক সহ প্রতিটি বক্তা জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে ক্ষোভে ফেটে পড়েন এবং অবিলম্বে দাম কমানোর দাবী তোলেন।


পরে বিধায়ক বলেন – একদিকে বাংলার মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জী বাংলার মানুষের স্বার্থে একের পর এক উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারের জন স্বার্থ বিরোধী কাজ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলছে। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে জ্বালানি তেল ও গ্যাসের দাম কমানোর দাবী তুলছি।


বিধায়কের সুরে সুর মিলিয়ে কুশল বাবু বলেন – আমরা শুধু অবস্থান বিক্ষোভে থেমে থাকবনা শীঘ্রই গুসকরা শহরের প্রতিটি ওয়ার্ডে সভা করে মানুষের সামনে কেন্দ্রের জনবিরোধী নীতগুলো তুলে ধরব। কেন্দ্রের ভ্রান্ত নীতির ফলে কিভাবে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে সেই তথ্যও মানুষের সামনে আনব।

Related posts

পরাক্রম মানে বুঝি না, উনি দেশনায়ক ছিলেনঃ মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point

করোনার জের, মঙ্গলকোটে গ্রামবাসীরা করলেন রাস্তা বন্ধ

E Zero Point

যুব সমাজকে ঘরে ফেরার ডাক মঙ্গলকোট তৃণমূল ব্লক সভাপতি অপূর্ব চৌধুরীর

E Zero Point

মতামত দিন