26/08/2026 : 10:58 PM
আমার দেশ

দেশে একদিনে সর্বোচ্চ কোভিডের নমুনা পরীক্ষা হয়েছে- ৪.২ লক্ষর বেশী

বিশেষ সংবাদ, নয়াদিল্লী, ২৫ জুলাইঃ


প্রথমবারের মতো একদিনে রেকর্ড সংখ্যক কোভিডের নমুনা পরীক্ষা করা হয়েছে- ৪,২০,৮৯৮। এরফলে গত সপ্তাহে এই একই দিনে ৩,৫০,০০০টি নমুনা পরীক্ষা করে যে রেকর্ড তৈরি করা হয়েছিল সেই রেকর্ডটিকে অতিক্রম করা হল। দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১,৫৮,৪৯,০৬৮। এরফলে প্রতি ১০ লক্ষ জনের হিসেবে ১১,৪৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে।

জানুয়ারী মাসে যেখানে মাত্র ১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হত সেখানে আজ ১৩০১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হচ্ছে। এরমধ্যে ৯০২টি সরকারি এবং ৩৯৯টি বেসরকারী পরীক্ষাগার। দেশে পরীক্ষাগারের সংখ্যা বৃ্দ্ধির ফলে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ছে। আইসিএমআর নমুনা পরীক্ষার পরিবর্তিত নির্দেশিকা জারি করেছে। সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে ব্যাপক হারে নমুনা পরীক্ষা সম্ভব হচ্ছে।

কেন্দ্র ‘টেস্ট ট্র্যাক ও ট্রিট’ কৌশল অবলম্বন করে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে পরামর্শ দিয়েছে তারা যেন সংক্রমিতদের দ্রুত চিহ্নিত করতে পারে। এরফলে প্রতিদিন সংক্রমিতের সংখ্যা বৃদ্ধি পেলেও ধীরে ধীরে তা কমে যাবে। জাতীয় রাজধানী অঞ্চল দিল্লীতে কেন্দ্র এই নীতিই গ্রহণ করেছিল।

সর্বাত্মক যত্নের উদ্যোগ নেওয়ার ফলে বর্তমানে সংক্রমিতদের মৃত্যুর হার কমছে। এর থেকে এটা প্রতিফলিত হয় যে কেন্দ্র ও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সমন্বিত উদ্যোগের সুফল পাওয়া যাচ্ছে। আজকের হিসেবে মৃত্যুর হার ২.৩৫ শতাংশ। বিশ্বের মধ্যে সবথেকে কম মৃত্যুর হার ভারতে।

গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩২,২২৩ জন। এরফলে দেশে মোট ৮,৪৯,৮৩১ জন আরোগ্য লাভ করলেন। সুস্থ হয়ে ওঠার হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৬৩.৫৪ শতাংশ। বর্তমানে চিকিৎসাধীন সংক্রমিতদের থেকে ৩,৯৩,৩৬০ জন বেশি সুস্থ হয়ে উঠেছেন।

Related posts

মিউকরমাইকোসিস থেকে নিরাপদে থাকুন, ডায়াবেটিসে আক্রান্তদের নিয়মিত রক্তের শর্করা পর্যবেক্ষণ করে সজাগ থাকুন

E Zero Point

মার্কিন রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর টেলিফোনে কথা

E Zero Point

সস্তা চীনা পণ্যের রহস্য এবং ভারতের স্বদেশী শিল্পের বিপর্যয়  

E Zero Point

মতামত দিন