22/07/2026 : 9:23 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ঘরে বসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কালনা কলেজের বিএড বিভাগের

স্টাফ রিপোর্টার, কালনা, ৩০ জুলাইঃ


কালনা কলেজের বিএড বিভাগের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এক সপ্তাহব্যাপী অরণ্য সপ্তাহ, যার মধ্যে দিয়ে এক অভিনব উপায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়, ছাত্রছাত্রীরা নিজ নিজ বাড়িতে কমপক্ষে ৫ টি করে গাছ রোপন করে সম্পূর্ণ স্বাস্থ্য সচেতনতা বিধি মেনে।

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বৃক্ষরোপনের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা সকলেই অবহিত, তাছাড়া আম্পান জনিত দুর্যোগের কারণে পশ্চিমবঙ্গে প্রভূত পরিমাণে বৃক্ষনিধন দুর্ভাগ্যজনক ও ভবিষ্যতের পক্ষে যথেষ্ট উদ্বেগজনক।

কালনা কলেজের অধ্যক্ষ ডঃ তাপস সামন্ত মহাশয় এবং বিএড বিভাগের প্রধান প্রফেসর ডা. অভিষেক ভটাচার্য এবং বিএড বিভাগের সকল অধ্যাপক অধ্যাপিকা গন সম্পূর্ণ বিষয়টি পরিচালনা করেছেন।

এই এক সপ্তাহ ব্যাপী অরণ্য সপ্তাহ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বিএড বিভাগের দ্বিতীয় ও চতুর্থ বর্ষের ছাত্র ছাত্রীরা, সকলের মিলিত প্রচেষ্টায় এই কর্মসূচি সফলভাবে পালন করা হয়।

তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের একটাই দাবি গাছ লাগান গাছ বাঁচান একটা গাছ অনেক প্রাণ।

Related posts

সিপিআইএম থেকে ১৫ টি পরিবার তৃণমূল শিবিরে যোগ ফালাকাটার দেওগাঁয়ে

E Zero Point

লকডাউন অমান্যঃ মেমারির একাধিক সব্জী ব্যবসায়ী আটক

E Zero Point

মেমারিতে রাইসমিলের দুর্ঘটনাগ্রস্ত পরিবারবর্গকে সাহায্য

E Zero Point

মতামত দিন