27/02/2026 : 3:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

যুবনেতা নিত্যানন্দ ব্যানার্জীর উদ্যোগে তৃণমূল যুব কংগ্রেসের রাখি বন্ধন উৎসব

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ৪ অগস্ট ২০২০:


রাখি বন্ধন বদলে মাস্ক বন্ধন উৎসব পালন করলো তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা | করোনার মতো অতিমারী রোগের সঙ্গে লড়াই করতে হচ্ছে সাধারণ মানুষকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রোগ প্রতিরোধ করতে ইতিমধ্যেই বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। প্রত্যেক বছরের মতো এবছর রাখি বন্ধন উৎসব হচ্ছে না | এই দিনটিকে প্রতি কি করে মাস্ক বন্ধন দিবস হিসেবে পালন করছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস |
সম্প্রতি মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, ৩ কোটি মাস্ক রাজ্য সরকার তৈরি করতে দিয়েছে। এই মাস্ক সকলকে, ছাত্র-যুবদের হাতেও তুলে দেওয়া হবে। মাস্কের ওপর লেখা হয়েছে— ‘‌বাংলা আমার মা’।‌ নীচে লেখা ‘‌পশ্চিমবঙ্গ সরকার’‌।

আজ বেলা ১০ টায় মেমারী ১ নম্বর ব্লকের রসুলপুরের মামুদপুর গ্রামে, ব্লকের যুব সভাপতি নিত্যানন্দ ব্যানার্জীর উপস্থিতিতে এবং শংকর চট্টোপাধ্যায়ের মত বেশ কিছু যুব কর্মীর উদ্যোগে এখানে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক বিতরণী অনুষ্ঠান পালন করা হয় | পথে চলতি মানুষের হাতে স্যানিটাইজার এবং মুখে মাক্স পরিয়ে মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিলেন নিত্যানন্দ ব্যানার্জি।

এছাড়াও নিত্যানন্দ ব্যানার্জীর উপস্থিতিতে পথ চলতি মানুষকে মাস্ক ও রাখি পরিয়ে এবং আশা কর্মী, অঙ্গন ওয়াড়ি দিদি, সিভিক পুলিশ ভাইদের সম্বর্ধনা করেছেন নিমো ১অঞ্চলের সভাপতি জগদীশ সিকদার, অঞ্চলের যুব কার্যকরী সভাপতি তাপস বৈদ্য, গোপাল সাহা অন্যান্যরা। এই একই কর্মসূচী গোপ গন্তারেও পালন করা হয়।

 

Related posts

ছুটির দিনেও কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করন, খুশি চাষিরা

E Zero Point

বাল্যবিবাহ রোধে সচেতনতা শিবির মেমারি থানায়

E Zero Point

শিড়রায় থেকে আদ্রাহাটি যাবার প্রধান রাস্তায় যান চলাচল বন্ধ

E Zero Point

মতামত দিন