13/07/2026 : 6:31 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ, আটক-১

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৬ অগস্ট ২০২০:


শ্বাসরোধ করে হত্যার পর এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনায় একজন অভিযুক্তকে পুলিশ আটক করলেও বাকিরা গাঢাকা দিয়েছে। ঘটনাটি ঘটে বুধবার রাতে কালনা পৌরসভার ১০  নং ওয়ার্ডের নিচু জাপটে। মৃতার নাম পায়েল বর্মন (২৭।  কালনা শহরের ৮ নং ওয়ার্ডের লক্ষণপাড়ার পলাশ হালদার কালনা থানায় অভিযোগ লিপিবদ্ধ করেন। তাতে তিনি বলেন–  তার মেয়ে  পায়েলের   ১২ বছর আগে বিয়ে হয় নিচু জাপটের অভিজিৎ বর্মনের সঙ্গে। বিয়ের কিছু দিন পর থেকেই তার উপর শ্বশুরবাড়ির নির্যাতন শুরু হয়। সেই নির্যাতন বুধবার চরমে ওঠে  আমার ছোট মেয়ের সাথে পায়েলের একসঙ্গে ছবি তোলাকে কেন্দ্র করে। এদিন বিকালে পায়েলকে নিয়ে আমার বাড়িতে এসে চরম অশান্তি শুরু করে জামাই অভিজিৎ। এমনকি আমাদের সামনেই পায়েলকে মারধর শুরু করে। তারপরে নিজেদের বাড়িও চলে যায় ওরা।  রাত্রি ৮ টা নাগাদ  জামাইয়ের প্রতিবেশীরা ফোনে জানায়–পায়েল অগ্নিদগ্ধ হয়েছে। আমরা সঙ্গে সঙ্গেই জামাইয়ের বাড়ির দিকে রওনা হলে মাঝপথে জামাই ফোন করে জানায় আজ পায়েলকে  খতম করে দিয়েছি। দ্রুত সেখানে পৌঁছে দেখা যায়–পায়েল অগ্নিদগ্ধ অবস্থায় বাথরুমে উবু হয়ে পড়ে আছে। সঙ্গে সঙ্গে পায়েলকে উদ্ধার করে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেন। বৃস্পতিবার ময়নাতদন্তের জন্য মৃতদেহ বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়। এই ঘটনায় পায়েলের স্বামী সহ চারজনের নামে অভিযোগ লিপিবদ্ধ হলেও একজন মহিলাকে পুলিশ আটক করে। বাকি অভিযুক্তরা সকলে পলাতক।

Related posts

বর্ধমানের বৈকুণ্ঠপুরে পাড়ায় সমাধান

E Zero Point

মানিকচক গঙ্গাঘাটে দুর্ঘটনাঃ রাজনৈতিক আরোপ প্রত্যারোপ শুরু

E Zero Point

গলায় খাবার আটকে মৃত ঠিকাকর্মী

E Zero Point

মতামত দিন