07/09/2026 : 7:28 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সিপিআইএম-এর সংবিধান বাঁচও ও দেশ বাঁচাও কর্মসূচী মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৫ অগাস্ট ২০২০:


আজ সিপিআইএম মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে ৭৪ তম স্বাধীনতা দিবসে মেমারি শহরে সংবিধান বাঁচও ও দেশ বাঁচাও কর্মসূচী পালন করলো। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুকান্ত কোঙার , প্রশান্ত কুমার, অভিজিৎ কোঙার , পিযুষ বিশ্বাস, পিন্টু ভট্টাচার্য, চিন্তা কোঙার , সন্ধ্যা ভট্টাচার্য প্রমুখ বামপন্থী নেতা-নেত্রীরা। সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে এই কর্মসূচি পালন করা হয়।


জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুকান্ত কোঙার তার বক্তব্যে জানান যে, আজকের দিনে দেশকে রক্ষা করো, রক্ষা করো দেশের সংবিধান। গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার উপর আক্রমণের বিরুদ্ধে এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো নস্যাৎকারী বিজেপি সরকারের বিরুদ্ধে আজকের এই কর্মসূচী।

এই একই কর্মসূচী দলুই বাজারের সিপিআইএম নেতৃত্বের দ্বারা সম্পন্ন হয়।

 

Related posts

৫০০ বছরের আউড়িয়া মেলাঃ পর্যটন কেন্দ্র গড়ে তোলার আবেদন রাজ্যপালের কাছে

ezeropoint +91 7797331771

ক্লাব সেলিব্রেশন 007 জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন

ezeropoint +91 7797331771

নির্বাচনী জনসভায় এই প্রথম মেমারি বিধানসভায় অনুব্রত মণ্ডল

ezeropoint +91 7797331771

মতামত দিন