13/07/2026 : 10:17 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

নির্বাচনী জনসভায় এই প্রথম মেমারি বিধানসভায় অনুব্রত মণ্ডল

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৫ এপ্রিল ২০২১:


পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভার নির্বাচন আগামী ১৭ এপ্রিল। হাতে মাত্র কয়েকটা দিন। আর এই কয়েকটা দিন এর মধ্যেই মেমারি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্য সমর্থনে এদিন প্রথম মেমারির মাটিতে পা রাখলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল।

এদিন মেমোরি বিধানসভার আমাদপুর গার্লস হাই স্কুল মাঠে মধুসূদন ভট্টাচার্যের সমর্থনে একটি জনসভায় উপস্থিত হয়ে তার স্বভাবসিদ্ধ ভঙ্গীতে বিরোধীদের বিশেষ করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ শানান।

জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্য্য সহ মেমারি এক নম্বর ও দুই নম্বর ব্লক তৃণমূল নেতৃত্ব এবং মেমারি শহর তৃণমূল নেতৃত্ব। প্রচন্ড রোদ কে উপেক্ষা করে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

বক্তব্যের লাইভ ভিডিওঃ

https://www.facebook.com/zeropointpublication/videos/2830331813874315
https://fb.watch/4GM9Picgli/

 

Related posts

ঝিকড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প 

E Zero Point

দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য আনন্দভোজ

E Zero Point

নবান্ন অভিযানের সমর্থনে বাইক মিছিল মেমারিতে

E Zero Point

মতামত দিন