29/09/2026 : 5:12 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে স্মারকলিপি

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ২৪ অগাস্ট ২০২০:


কালনা ২ নম্বর ব্লকের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের বাশাই গ্রামের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সোমবার প্রধানকে স্মারকলিপি দেন গ্রামবাসীরা। সি পি আই এমের কালনা ২নং এরিয়া কমিটির  উদ্যোগে এই কর্মসূচি সংঘটিত হয়।  এই কর্মসূচির নেতৃত্ব দেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা পুষ্পেন ভট্টাচার্য্য,  যুবনেতা গৌতম হালদার,  সুশান্ত দাস প্রমূখ।  একটি প্রতিনিধি দল কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত প্রধানকে স্মারকলিপি দিতে যান। স্মারকলিপি দেওয়ার আগে প্রধানের সঙ্গে দীর্ঘক্ষন উল্লেখিত রাস্তা নিয়ে আলোচনা হয়। আলোচনা শেষে প্রধান সাহেব খুব শীঘ্রই রাস্তাটি সংস্কারের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেন।

Related posts

গোঘাট থানার উদ্যোগে বিশ্ব মাদক বিরোধী দিবস পালন

ezeropoint +91 7797331771

আজ সকলে হেমতাবাদের বিজেপি বিধায়কের ঝুলন্ত দেহ উদ্ধারঃ পরিবারের দাবি খুন করা হয়েছে

ezeropoint +91 7797331771

জাতীয় আইনী পরিষেবা দিবস হাওড়ায়

ezeropoint +91 7797331771

মতামত দিন