16/07/2026 : 4:34 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমঙ্গলকোট

নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই লরি উল্টে গেল মঙ্গলকোটে

জিরো পয়েন্ট নিউজ – পরাগ জ্যোতি ঘোষ, মঙ্গলকোট, ২৮ অগাস্ট ২০২০:


আজ সাতসকালে একটি সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে মঙ্গলকোটের পরাগ মোড়ের কিছুটা দূরে রাস্তার ধারে উল্টে যায় ।ঘটনায় কারোরই কোনো কিছু ক্ষতি হয়নি। মঙ্গলকোট থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসেন ।গাড়িটি পানাগর থেকে মুর্শিদাবাদের কান্দি অভিমুখে যাচ্ছিল বলে জানান ওই গাড়ির মালিক ।তিনি জানান ড্রাইভার এর কোন দোষ নেই ।হঠাৎ সামনের চাকার পিন ভেঙে যাওয়ার ফলে দুর্ঘটনাটি ঘটে যায় ।ড্রাইভার ব্রেক মারলে হয়তো গাড়িটি এভাবে উল্টে যেত না ।কিন্তু সেই অবস্থায় ড্রাইভার এর মাথা ঠিক ভাবে কাজ করেনি বলে জানান গাড়ির মালিক। যাই হোক তারা সিমেন্ট গুলিকে আনলোড করে ক্রেন এর মাধ্যমে গাড়িতে তোলার চেষ্টা করছেন ।মঙ্গলকোট থানার পুলিশ সর্বতোভাবে সাহায্য করছেন এই বিষয়টিতে।

Related posts

জয়েন্টে পরীক্ষা দিতে পেরেছেন রাজ্যের মাত্র ২৫ শতাংশ পরীক্ষার্থীঃ মুখ্যমন্ত্রী

E Zero Point

কাঁকসায় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস

E Zero Point

জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মুরগির বাচ্ছা বিতরণ

E Zero Point

মতামত দিন