30/08/2026 : 6:21 AM
টলি-বলি-কলি-হলিবিনোদন

ব্যোমকেশ চরিত্রে ফের আবীর, শীতে আসছে পরমব্রত

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, ২ সেপ্টেম্বর, ২০২০:


আবীর চট্টোপাধ্যায়কে নিয়ে ফের ব্যোমকেশের ছবি করার পরিকল্পনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস। কেউ বলতেই পারেন, আবীরই তো ব্যোমকেশ ছিল। কিন্তু ব্যাপার হল, মাঝে শোনা যাচ্ছিল ব্যোমকেশের চরিত্রে নতুন মুখ এবং নতুন পরিচালক নেয়া হবে।

ব্যোমকেশ পর্ব এখানেই শেষ নয়। একই সময়ে দুই অভিনেতা, একই চরিত্রে অভিনয় করছেন তা বোধহয় শুধু টলিউডেই সম্ভব! পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ব্যোমকেশ এই পূজায় মুক্তি পাওয়ার কথা ছিল। ‘দুর্গরহস্য’ করোনা পরিস্থিতিতে শুট করা সম্ভব নয়। রাজস্থানে আউটডোর শুটের পরিকল্পনা ছিল। সবটাই আপাতত বাতিল করা হয়েছে। তবে পরমব্রত জানালেন, শীতকালে তারা ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। তবে এখানেও ছোট্ট গিঁট আছে।

পরমব্রত অভিনীত ব্যোমকেশের মেন্টর অঞ্জন দত্ত আর পরিচালক ছিলেন সায়ন্তন ঘোষাল। আগের ছবিটির সময়ে মেন্টর-ডিরেক্টরের মনোমালিন্য হয়েছিল। যে কারণে সায়ন্তনের অজ্ঞাতে, মেন্টর নতুন পরিচালক খোঁজা শুরু করে দিয়েছিলেন।

Related posts

মেমারির অরুণ কান্তি পালঃ দীর্ঘ ৫০ বছর ধরে তবলার প্রতি নিবেদিত প্রাণ

E Zero Point

বলিউড থেকে দূরে নিজেদের কেরিয়ার অন্যভাবে গড়েছেন এই স্টারকিডরা

E Zero Point

কলকাতা প্রেসক্লাবে শিল্পী শুভ্রা মন্ডলের ১২ টি আধুনিক গানের আনুষ্ঠানিক প্রকাশ

E Zero Point

মতামত দিন