29/09/2026 : 12:34 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণের ১৩৩ তম জন্মদিন ভার্চুয়াল মাধ্যমে উদযাপন জামালপুরে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক,  ৫ সেপ্টেম্বর, ২০২০:


আজ ৫ ই সেপ্টেম্বর ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণের ১৩৩ তম জন্মদিন ভার্চুয়াল মাধ্যমে উদযাপন করলো পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের বনবিবিতলা উচ্চ বিদ্যালয় ( উঃ মাঃ ) । এই অতিমারির সময়ে যদিও প্রথাগত পদ্ধতিতে বিদ্যালয় বন্ধ কিন্তু ভার্চুয়াল মাধ্যমে ( বিদ্যালয়ের নিজস্ব ফেসবুক পেজ ) পঠন পাঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধারাবাহিক ভাবে চালিয়ে যাচ্ছে এই বিদ্যালয়। শিক্ষক দিবস উপলক্ষ্যে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা , হাতের কাজ, বক্তব্য ও শিক্ষক দিবস সম্পর্কে লেখা ইত্যাদি বিভাগে অংশগ্রহণের ভিডিও ও ছবি বিদ্যালয়ের একটি নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিয়েছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে গঠিত একটি সাংস্কৃতিক সমিতি পুর বিষয়টি তত্ত্বাবধান করেছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী শ্যামল কুমার রায় জানান যে সকল শ্রদ্ধেয় সহকর্মী , স্নেহের শিক্ষার্থীবৃন্দ, পরিচালক সমিতির সভ্যবৃন্দ এবং উৎসাহী অভিভাবকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় এই ভাবে ভার্চুয়াল মাধ্যমে শিক্ষক দিবস উদযাপন করা সম্ভবপর হল। এতে ছাত্র ছাত্রীদের সুস্থ মানসিকতার বিকাশ ঘটবে বলে তিনি মত প্রকাশ করেন।

Related posts

সভানেত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার খবর ভিত্তিহীনঃ মৌসম বেনজির নূর

ezeropoint +91 7797331771

সারা ভারত ফরওয়ার্ড ব্লক-এর ৮৭ তম প্রতিষ্ঠা দিবস পালন মেমারিতে

ezeropoint +91 7797331771

গোষ্ঠীদ্বন্দ্বের ফলে জায়গা বিবাদঃ মেমারিতে আটকে জলপ্রকল্পঃ শীঘ্রই সমস্যার সমাধান করা হবে বললেন বিডিও

ezeropoint +91 7797331771

মতামত দিন