07/09/2026 : 12:19 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

রেশনের চাল আটক মঙ্গলকোটে

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ৬ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট থানার এএসআই গিয়াস উদ্দিন মন্ডল নতুনহাট- গুসকরা রাস্তায় টহলরত অবস্থায় ছিলেন। সেই সময় দ্রুত গতিতে একটি ম্যাক্স ট্রাক নতুনহাট থেকে গুসকরা দিকে যাচ্ছিল।কর্তব্যরত পুলিশ অফিসার ট্রাকটিকে দাঁড় করালে, ট্রাকটি না দাড়িয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় ।পুলিশ সেই গাড়ির পিছনে ধাওয়া করে। কিছুদুর যাওয়ার পর ট্রাকে থাকা ড্রাইভার ও খালাসী গাড়ী থামিয়ে পালিয়ে যান।
পুলিশ গিয়ে দেখে গাড়ির মধ্যে ৩০ বস্তা রেশনের চাল রয়েছে ।চালসহ গাড়িটিকে আটক করেছে মঙ্গলকোট থানার পুলিশ।
এই চাল কোথা থেকে কোথায় যাচ্ছিল এবং কোন ডিলার যুক্ত আছে তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ।
পুলিশের এই সফলতায় খুশি এলাকার মানুষজন।

Related posts

রায়না-১ পঞ্চায়েত সমিতির দপ্তর থেকে পূর্ত কর্মাধ্যক্ষের ঝুলন্ত দেহ উদ্ধার

ezeropoint +91 7797331771

মেমারিতে কালীমন্দিরের তোরণতোরণ উদ্বোধনে মুসলিম কাউন্সিলর

ezeropoint +91 7797331771

বিনা খরচে করোনা আক্রান্তের জন্য অক্সিজেন পার্লার পূর্ব বর্ধমানে

ezeropoint +91 7797331771

মতামত দিন