30/05/2026 : 11:24 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

শ্রদ্ধায় চার প্রয়াত পার্টি কর্মীকে স্মরণ

জিরো পয়েন্ট নিউজ – আলেক শেখ, কালনা, ৬ সেপ্টেম্বর ২০২০:


পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে মাল্যদান, স্মৃতিচারনের মধ্য দিয়ে কালনার চারজন  প্রয়াত পার্টি নেতা কর্মীকে স্মরণ করা হয়। সিপিআইএমের কালনা শহর এরিয়া কমিটির উদ্যোগে রবিবার  রাজবাড়ীতে প্রয়াত কম্ অরূপ দাস, কম্ সমীর বসু,  কম্ গোপাল মুখার্জি ও কম্ ঠাকুর দাস মালাকারের স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রয়াত নেতাকর্মীদের স্মৃতিচারণ করেন —  গৌরাঙ্গ   গোস্বামী,   অঞ্জু  কর,  সুকান্ত কোনার প্রমূখ।
স্মরণ সভা পরিচালনা করেন স্বপন ব্যানার্জী।  বক্তারা বলেন সাধারণ  মানুষের স্বার্থই, কমিউনিস্টদের স্বার্থ।  সেই লক্ষ্যেই প্রয়াতঃ কমরেডরা সারা জীবন কাজ করে গেছেন।   আমাদের লক্ষ্য হবে তাদের অসমাপ্ত কাজকে আরো এগিয়ে নিয়ে যাওয়া।  তবেই প্রয়াত কমরেডদের প্রকৃত সম্মান জানানো হবে।
বর্তমান সময়ে লকডাউনের কারনে মানুষের হাতে কাজ নেই। কোন রোজগার নেই। হাতে পয়সা নেই।  তাই সামান্য রেশনে ও নেতা-নেত্রীদের ভাষণবাজিতে সাধারণ মানুষের পেট ভরবে না। এমতাবস্থায় ছয় মাসের জন্য মাসে প্রতিটি পরিবারকে ১০ কেজি খাদ্যশস্য, আয়কর না দেওয়া পরিবারগুলোকে মাসে ৭৫০০ টাকা ভাতা, তিন মাসের বিদ্যুৎ বিল মুকুব করতে হবে। এই দাবিগুলোর সপক্ষে মানুষকে সংগঠিত করে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলায় উদ্বুদ্ধ করতে হবে।  মানুষের এই দাবিগুলি পূরণ করতে পারলেই   প্রকৃত কমিউনিস্টদের   লক্ষ্য পূরণ হবে।

Related posts

আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে মুখ উজ্জ্বল করলো মেমারির ক্ষুদেরা

E Zero Point

বিতর্ক পিছু ছাড়ছে না তৃণমূলেরঃ নমিনেশন করতে পারলেন না মেমারির প্রার্থী

E Zero Point

কলকাতা মেট্রোর সাথে হাত মেলাল বন্ধন ব্যাঙ্ক

E Zero Point

মতামত দিন