23/07/2026 : 1:45 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহাওড়া

শিক্ষক দিবসে রক্তদান শিবিরে হামলা ভাঙচুর হাওড়ায়

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, হাওড়া, ৬ সেপ্টেম্বর, ২০২০:


গতকাল হাওড়া জেলার শহীদ জীবন মাইতি স্মরণে জেলার ২০ টি স্থানে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এর মধ্যে অন্যতম ডোমজুড়ের বাঁকড়া তে দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা সিপিআইএম পার্টি অফিস গত কয়েকদিন আগে পুনরায় খুলে আজ সেখানে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছিল ।

এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছিল, কিন্তু তাল কাটলো শিবিরের প্রায় শেষের দিকে বাঁকড়া র একদল সমাজবিরোধী নেশাগ্রস্থ অবস্থায় শিবিরের উপর ব্যাপক হামলা চালায়। চেয়ার, টেবিল, লাইট, পাখা ভাঙচুর করে। এমনকি ডাক্তারবাবুদের উপরও হামলা চালায়। রক্তের প্যাকেট লুঠ করে নিয়ে পালায়।

এই ঘটনায় ওই এলাকার মানুষ প্রতিরোধ গড়ে তুললে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘৃণ্য ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম নেতৃত্ব অভিযোগ করে দুষ্কৃতীরা শাসক দলের ঘনিষ্ট সন্ত্রাস তৈরি করতে এই হামলা। মানুষ কে সাথে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন তারা।

Related posts

রানিগঞ্জের এনএসবি রোডে ধ্বস

E Zero Point

সৎ ইচ্ছা নিয়ে মানবসেবায় ব্রত কালনার সদিচ্ছা ভলেন্টিয়ার্স

E Zero Point

এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা মেমারিতে

E Zero Point

মতামত দিন