17/07/2026 : 5:20 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

আলুর দাম বাড়ছে, সরকার নিশ্চুপ

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১০ সেপ্টেম্বর, ২০২০:


আলুর দাম দিনের দিনের পর দিন যেভাবে বেড়ে চলেছে, সাধারণ মানুষের মাথায় হাত, একেই করোনা প্রতিরোধে লকডাউনের ফলে বেশির ভাগ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। মানুষের হাতে অর্থ নেই, যেখানে আগে এককেজি আলু কেনা যেত, সেখানে আলুর দাম বাড়ার ফলে ৫০০ গ্রাম আলু কিনতে হচ্ছে। আলুর আড়ৎতে যারা কাজ করে আলুর দাম বৃদ্ধির ফলে মালিক কম আলু কিনছে। যেসব কর্মচারী আলুর আড়ৎতে আলু বাছায়ের কাজ করে তাঁরও অনেক কম মজুরি পাচ্ছে।

আড়ৎদাড় জাকেরালী শেখ বলেন আলু মার্কেটে যত পরিমান আসার দরকার তার থেকে অনেক কম আসছে। একটা বড়ো সম্প্রদায়ের ব্যবসায়ীর হাতে সঠিক পরিমান মতন আলু আছে কিন্তু দাম দেখে অল্প পরিমানে মার্কেটে আলু ছাড়ছে। তাই দামটা বেড়েই চলেছে। স্কুলগুলিতে যখন মিড ডে মিল চালু হচ্ছে প্রতি পরিবারের ২ কেজি করে আলু দিচ্ছে স্কুল। ঠিক সেই সময় আলুর যোগান দেওয়া যাচ্ছে না, ফলে মিড ডে মিলের সময়ও আলুর দাম বাড়ছে মার্কেটে। অথচ সরকার কোনো হস্তক্ষেপ করেনি এখনো।

Related posts

পার্টি নেতৃত্ব ও কর্মীদের উপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে মেমারিতে বিক্ষোভ মিছিল

E Zero Point

বৈদ্যুতিক চুল্লি বিপত্তি কালনায়, শহর জুড়ে চাঞ্চল্য

E Zero Point

পঞ্চায়েত ভোটঃ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সিপিআইএম এর প্রার্থী তালিকা

E Zero Point

মতামত দিন