13/07/2026 : 7:00 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

গুরু গোবিন্দ বসু স্মৃতি সংঘের রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৩ সেপ্টেম্বর ২০২০:


আজ মেমারি ১ ব্লকের শুঁড়ে দুর্গাপুর গ্রামের গুরু গোবিন্দ বসু স্মৃতি সংঘের পরিচালনায় একটি রক্ত দান শিবির আয়োজন করা হয়। গুরু গোবিন্দ বসু মঞ্চ দূর্গাপুর বারোয়ারী তলায় এই রক্ত দান শিবিরে প্রায় ৩৮ জন রক্তদান করেন।

শুঁড়ে দুর্গাপুর গ্রামের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অশোক চক্রবর্তী প্রথম রক্ত দিয়ে শিবিরের উদ্বোধন করেন।  এছাড়াও উক্ত রক্ত দান শিবিরে রক্তদাতা দের উৎসাহ দিতে শিবিরে সারাক্ষন উপস্থিত ছিলেন যুব তৃণমূলনেতা নিত্যানন্দ ব্যানার্জী বৃক্ষরোপনের মাধ্যমে তিনি অনুষ্ঠানের সূচনা করেন।

গুরু গোবিন্দ বসু স্মৃতি সংঘের সেক্রেটারি বিনয় কৃষ্ণ কোঙার জানান যে, সাম্প্রতি পরিস্থিতিতে রাজ্য তথা জেলায় রক্তের অভাবের কারণে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্ত সংগ্রহে সহযোগিতা করেন শ্রী রামপুর শ্রম জীবী হাসপাতাল ।

 

Related posts

ব্রহ্মাণী মায়ের পুজো উপলক্ষ্যে উপচে পড়া ভিড়, উধাও সামাজিক দূরত্ব

E Zero Point

শেষ হলো আর একটা জন্মজয়ন্তীঃ নেতাজী ও এক উত্তরহীন প্রশ্ন – কে উত্তর দেবে?

E Zero Point

বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার

E Zero Point

মতামত দিন