30/08/2026 : 2:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বামপন্থীনেতাদের নাম দিল্লী দাঙ্গার চার্জশিটেঃ মেমারিতে বিক্ষোভ মিছিল

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১৩ সেপ্টেম্বর ২০২০:


গত ফেব্রুয়ারি মাসে দিল্লিতে ভয়াবহ দাঙ্গার ঘটনার তদন্তের নামে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ সম্পূর্ণ অবৈধ ভাবে বিশিষ্ট বুদ্ধিজীবী, সমাজকর্মী, চিকিৎসক, অধ্যাপক, দাঙ্গায় আক্রান্ত মানুষের বিরুদ্ধে সাজানো মামলা দায়ের করছে। কোনো আইনসঙ্গত পদ্ধতিই অবলম্বন করা হচ্ছে না। এখন এই মামলার অতিরিক্ত চার্জশিটে সিপিআই(এম)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, অর্থনীতিবিদ জয়তী ঘোষ, অধ্যাপক অপূর্বানন্দ, সমাকর্মী যোগেন্দ্র যাদব, তথ্যচিত্র নির্মাতা রাহুল রায়ের নামে ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে।

মেমারি ১ সিপিআইএম পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে আজ সারা রাজ্যে সাথে মেমারিতেও প্রতিবাদের বিক্ষোভ কর্মসূচি ও মিছিলের আয়োজন করা হয়। সমস্ত বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তি ও ব্যক্তি ও সমর্থ এই মিছিলে অংশগ্রহণ করেন। উক্ত মিছিলে নেতৃত্ব দেন বামপন্থী নেতা প্রশান্ত কুমার পিযুষ বিশ্বাস, সনফ ব্যানার্জী, পিন্টু ভট্টাচার্য্য ও চিন্তা কোঙার প্রমুখ। মিছিল মেমারি জিটিরোডের লড়ি ইউনিয়ন অফিস থেকে শুরু হয়ে কৃষ্ণবাজার, ষ্টেশন বাজার, চেকপোষ্ট হয়ে বামুনপাড়া মোড়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন প্রশান্ত কুমার।

সিপিআইএম মেমারি ১পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে প্রশান্ত কুমার তার বক্তব্যে বলেন, সাক্ষ্যপ্রমাণ বিকৃত করে, রাজনৈতিক প্রভুদের নির্দেশে মনগড়া এই অভিযোগ দায়ের করা হয়েছে। সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনে অংশ নেওয়াকেই ‘দাঙ্গায় প্ররোচনা’ ও ‘ষড়যন্ত্র’ বলে চিহ্নিত করা হয়েছে। আশঙ্কা করার কারণ আছে, আরো বড় চক্রান্তের পরিকল্পনা করা হচ্ছে। বিরোধিতার সমস্ত কণ্ঠস্বরকে দমন করতে কেন্দ্রের সরকার তৎপর। ফ্যাসিস্তসুলভ পদক্ষেপ নিয়ে তারা গণতন্ত্রকে আক্রমণ করতে চাইছে। কেন্দ্রীয় সরকারের এই চক্রান্তের তীব্র ও সর্বাত্মক প্রতিবাদে বামপন্থীরা সরব হবে।

Related posts

নদীভাঙ্গন গ্রাসে কাবাডি গ্রাম কালিনগর

E Zero Point

কাটোয়ায় রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

E Zero Point

জন্মাষ্টমীর পূর্বেই বন্ধ হয়ে গেল মায়াপুরের ইসকনের মন্দির

E Zero Point

মতামত দিন