23/07/2026 : 3:55 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপান্ডুয়াহুগলি

পান্ডুয়ায় রক্তদান উৎসব

জিরো পয়েন্ট নিউজ – রূপাঞ্জন রায়, পান্ডুয়া, ১৩ সেপ্টেম্বর, ২০২০:


করোনা ভীতি কাটিয়ে আনলক পর্যায়ে ব্লাড ব্যাংকের রক্ত সমস্যা মেটাতে, লায়ন্স ক্লাব অফ পান্ডুয়া এবং মাতৃ সংঘ ও ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে রবিবাসরীয় সকালে এক রক্তদান উৎসব অনুষ্ঠিত হলো পান্ডুয়া স্টেশন বাজার দক্ষিণ পাড়ে। লায়ন্স ব্লাড ব্যাংকের সম্পূর্ণ মহিলা টেকনিশিয়ান দ্বারা পরিচালিত এই রক্তদান শিবিরে এগারো জন নতুন রক্তদাতা ও এগারো জন মহিলা রক্তদাতা সহ মোট পঞ্চাশ জন রক্তদান করেন।মানবতার টানে ভয় নেই রক্তদানে, এই আদর্শে রক্তদাতাদের উৎসাহিত করতে লায়ন্স ক্লাব অফ পান্ডুয়ার সভাপতি লায়ন সৌরিশ মন্ডল এই শিবিরে নিজে রক্তদান করেন।এছারাও উপস্থিত ছিলেন সম্পাদক লায়ন মুন্সী হাসান, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন মানিক চন্দ্র দাস,এলাকা বিশিষ্ট সমাজসেবী কৌশিক মোদক, মোহনবাগান ফ্যান ক্লাবের অয়ন কুন্ডু, বিশ্বজিৎ ঘোষ সহ বহু বিশিষ্টজনেরা।

Related posts

কেসিসি লোনের মাধ্যমে প্রাণী পালকদের প্রাণী পালনে সহযোগিতার উদ্যোগ

E Zero Point

বড়পলাশন গ্রামের ৩৫০ পরিযায়ী শ্রমিকের বিক্ষোভ মেমারিতে

E Zero Point

মেমরিতে বাম ছাত্র-যুবদের থানা ঘেরাও, অবস্থান বিক্ষোভ ও রাস্তা অবরোধ

E Zero Point

মতামত দিন