30/08/2026 : 8:57 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ভাতার ফায়ার ব্রিগেড মোড়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ১ মোটরসাইকেল চালক

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৫ সেপ্টেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার ফায়ার ব্রিগেড মোড়ের কাছে মঙ্গলবার সন্ধ্যা সাতটার সময় একটি গ্যাসের গাড়ি কাটোয়া যাবার মুখে একটি মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা মারে। মোটরসাইকেলে থাকা ব্যক্তির ছিটকে পড়ে যায় রাস্তার পাশে।স্থানীয়রা তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করে প্রথমে ভাতার হসপিটাল পরে তার অবস্থার অবনতি ঘটলে বর্ধমান মেডিকেল কলেজ পাঠিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় সুত্রে খবর ওই মোটরসাইকেল চালকের বাড়ি ভাতারের কাটার গ্রামে। বয়স ২৮ বছর। পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে।

 

Related posts

বেআইনি গহনা পাচারকারী গ্রেপ্তার হাওড়া ষ্টেশনে

E Zero Point

পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির উদ্যোগে আমফানের ত্রাণ বিলি দুই চব্বিশ পরগনায়

E Zero Point

৭৩তম প্রজাতন্ত্র দিবস উদযাপন ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে

E Zero Point

মতামত দিন