29/08/2026 : 1:02 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

ডাকাতি করার আগেই পুলিশের জালে ২ ডাকাত

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৮ সেপ্টেম্বর, ২০২০:


ডাকাতি করার আগেই পুলিশের জালে ২ ডাকাত, এই সফলতা পেল মঙ্গলকোট থানা।
পুলিশ গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পায় মঙ্গলকোটের কুনুর ব্রিজের কাছে একদল ডাকাত জড়ো হয়েছে ডাকাতি করার উদ্দেশ্যে ।তড়িঘড়ি পুলিশ সেই জায়গায় হানা হানা দেয় ।পুলিশের অভিযানে ২ জন গ্রেপ্তার হয়, বাকিরা পালিয়ে যায়।
তাদের কাছ থেকে বেশকিছু রসা , ভোজালি, রড উদ্ধার করেছে পুলিশ।
তারা কোথায় ডাকাতি করতে যাচ্ছিল বা এই চক্রে আর কে কে যুক্ত রয়েছে সে বিষয়ে তদন্ত করছে ভাতার থানার পুলিশ।
ধৃতদের নাম শেখ মোজাম(২৮), আব্দুর রশিদ(৪০)বাড়ি বীরভূমের নানুর। আজ তাদের কাটোয়া আদালতে তোলা হয়েছে।

পুলিশের উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। মঙ্গলকোটের বাসিন্দা জুলহক শেখ জানান, পুলিশ বিশেষ নজরদারিতে দুই ডাকাতকে গ্রেফতার করেছে গতকাল রাত্রে ।আমি ব্যাক্তিগত ভাবে ধন্যবাদ জানাই মঙ্গলকোট থানার পুলিশদেরকে।

Related posts

মাটি ও বালি বোঝাই গাড়ি আটক

E Zero Point

আজ থেকে রাজ্যে সরকারি শিক্ষা ব্যবস্থাতে প্রযুক্তির আবির্ভাব

E Zero Point

বেআইনি মদ উদ্ধার মেমারিতে

E Zero Point

মতামত দিন