27/08/2026 : 3:47 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বেআইনি মদ উদ্ধার মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ২৯ মার্চ ২০২৩:


যত দিন যাচ্ছে মেমারিতে বেআইনিভাবে মদ বিক্রি বেড়েছে। এমতাবস্থা মঙ্গলবার রাতে মেমারি থানার পুলিশ বেআইনিভাবে মদ মজুদ করে বিক্রির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায় গোপনসূত্রে খবর পেয়ে মেমারির নিমো এলাকা থেকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম নিমো নিবাসী বাবলু ক্ষেত্রপাল ও পুরুলিয়ার পুনচা নিবাসী সুব্রত দে।

ধৃতদের কাছ থেকে পুলিশ ১৫৫ লিটার মদ উদ্ধার করেছে। বুধবার সকালে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করা হলে বিচারক ৩১ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।

 

Related posts

জেনে নিন ডাক্তারের নাম ও ফোন নংঃ মালদায় টেলি চিকিৎসা পরিষেবা

E Zero Point

স্কুল ফি কমিটিতে অভিভাবকদের মান্যতা হাইকোর্টের

E Zero Point

মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে নতুন ওসিকে সংবর্ধনা

E Zero Point

মতামত দিন