13/07/2026 : 9:51 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

হাপানিয়ার রাস্তার বেহাল দশা, ভোগান্তি এলাকাবাসীদের

জিরো পয়েন্ট নিউজ – মোঃ ইজাজ আহামেদ, মুর্শিদাবাদ, ২৩ সেপ্টেম্বর, ২০২০:


বেশ কিছুদিন ধরে সুতির হাপানিয়ার রাস্তার বেহাল দশা অব্যাহত রয়েছে। রাস্তা পিচ উঠে এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে, পিচ নেই বললেই চলে; কোথাও কোথাও বড়ো বড়ো গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তার অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে, এবড়ো খেবড়ো গর্তগুলো জলে ভরে যায় এবং কর্দমাক্ত হয়ে যায়। ফলে এলাকাবাসীদের যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হয়। বর্ষায় অনেক সময় রাস্তা জল জমে থাকায় গর্তগুলো দেখতে না পাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হতে হয় বলে জানা গিয়েছে। তাই শীঘ্রই প্রশাসনিক তৎপরতায় রাস্তাটি সংস্কার করার আর্জি স্থানীয়দের।

Related posts

মেমারি সাতগেছিয়ার ক্যারাটে শিক্ষক এবং অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক ভাবে সাহায্য করলো সর্বভারতীয় সংস্থা

E Zero Point

বিনা হেলমেটের বাইক আরোহীর প্রতি গান্ধীগিরি

E Zero Point

ফের মঙ্গলকোটে রাম ও বাম থেকে শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে

E Zero Point

মতামত দিন