30/08/2026 : 8:25 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

বিনা হেলমেটের বাইক আরোহীর প্রতি গান্ধীগিরি

জিরো পয়েন্ট নিউজ অনন্যা সাঁতরা পাল, সাতগেছিয়া, ৮ জুলাই ২০২১:


পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে মেমারি থানার উদ্যোগে সাতগেছিয়া ফাঁড়ির পক্ষ থেকে একটি সচেতনতামূলক প্রচার অভিযান অনুষ্ঠিত হলো সাতগেছিয়া বাজারে। সেফ ড্রাইভ সেভ লাইফ এর পঞ্চম বর্ষ পুর্তি উপলক্ষে এদিনের এই প্রচার অভিযান ।

এদিন বাইক মিছিল এর পাশাপাশি সাতগেছিয়া বাজারে পথচলতি সাধারণ মানুষকে সচেতনতার পাঠ দেন সাতগেছিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় মন্ডল ও অন্যান্য পুলিশ কর্তারা। হেলমেট বিহীন পথ চলতি বাইক আরোহীদের গোলাপ ফুল এবং চকলেট দিয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন আধিকারিকরা।

Related posts

অসহায় মানুষের পাশে মেমারি সম্প্রীতি ঐক্য

E Zero Point

অদ্ভুত ভূতুড়ে কান্ডে ঘর ছাড়া পরিবার

E Zero Point

বর্ধমান রেলওয়ে স্টেশনে ফলস সিলিং ভেঙে আহত এক পরিযায়ী শ্রমিক

E Zero Point

মতামত দিন