07/06/2026 : 10:38 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

কৃষিবিল বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দহন মেমারি সাতগেছিয়ায়

জিরো পয়েন্ট নিউজ – অনন্যা পাল, সাতগেছিয়া, ২৫ সেপ্টেম্বর, ২০২০:


সারা ভারত কিষান সংগ্রাম সমন্বয় কমিটির আহ্বানে মেমারি-২, এরিয়া কমিটির উদ্যোগে কৃষি ও কৃষক বিরোধী কৃষি বিল বাতিলের দাবিতে সাতগেছিয়া বাজারে চৌমাথায় পথ অবরোধ। কেন্দ্র ঘোষিত কৃষিবিলের বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে চলছে এই কর্মসূচি ।
মেমারি ২ ব্লকের সাতগেছিয়া চৌমাথায় পথ অবরোধ করেন মেমরি ২ এরিয়া কমিটির সিপিআইএম এর কর্মী সমর্থকরা । এদিনেউপস্থিত ছিলেন জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড তাপস চট্টোপাধ্যায়, কমরেড অভিজিৎ কোনার, কমরেড অশেষ কোনার, কমরেড ওসমান গনি সরকার সহ সকল নেতৃত্ব । পাশাপাশি এদিনে নেতৃত্বরা দ্রব্যমূল্য বৃদ্ধি , রাষ্ট্রয়াত্ব সংস্থার বেসসরকারী করনের প্রতিবাদে সোচ্চার হন। প্রায় আধঘণ্টা ধরে চলে এই অবরোধ। অবরোধ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দহন করা হয়। অবরোধ চলার কারনে যানজটের সৃষ্টি হয় । যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিলো পুলিশ।

Related posts

কান্দি আন্দুলিয়া গ্রামে পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তার উদ্বোধন

E Zero Point

ভয়ঙ্কর গতিতে বৃদ্ধি পাচ্ছে পূর্ব বর্ধমানে করোনা আক্রান্ত

E Zero Point

মানবিক সেবার খাদ্যসামগ্রী দান বর্ধমানে

E Zero Point

মতামত দিন