13/06/2026 : 12:18 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

চোরাই ট্র্যাক্টর পাচারের পরিকল্পনা ভেস্তে দিল মেমারি থানা

জিরো পয়েন্ট নিউজ – অনন্যা পাল, মেমারি, ২৫ সেপ্টেম্বর, ২০২০:


বেশ কিছুদিন আগে ট্রাক্টর চুরির অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছিল মেমারি থানার পুলিশ। অভিযুক্তরা হলেন শেখ আলি হোসেন, শেখ আজহারউদ্দিন ও মহম্মদ জিশানকে। পুলিশ সূত্রে খবর এরা বেআইনি ভাবে ট্রাক্টর কারবারের সঙ্গে যুক্ত।

ছবিঃ নূর আহামেদ

গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহর , কালনা , মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে ১৫ টি ট্রাক্টর উদ্ধার করে পুলিশ । এর পরে ৫ দিনের রিমান্ডের পর আবারো তাদের বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ । এর পিছনে কোনো বড় চক্র রয়েছে কি না টা খতিয়ে দেখছে পুলিশ ।

জিজ্ঞাসাবাদের পর মেমারি থানার পুলিশ জানতে পেরেছে চোরাই ট্র্যাক্টর গুলি পঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশে পাচারের চেষ্টা করা হয়েছিল। তারা ধরা পড়ার পরেই ভেস্তে যায় চোরাই ট্র্যাক্টর পাচারের যাবতীয় পরিকল্পনা ।

Related posts

মেমারির রাস্তায় অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থীকে হাসপাতালে পৌঁছালো পুলিশ

E Zero Point

নবম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার

E Zero Point

কঠিন বর্জ্য নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন মেমারিতে

E Zero Point

মতামত দিন