07/09/2026 : 4:03 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গমুর্শিদাবাদ

বিয়ের প্রতিশ্রুতি পালনের কথা বলতে গিয়ে হেনস্তর শিকার যুবতী

জিরো পয়েন্ট নিউজ – গৌরাঙ্গ বটব্যাল, মুর্শিদাবাদ, ৩০ সেপ্টেম্বর ২০২০:


গত দু’বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমেনা খাতুন নামে এক মহিলার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার দৈহিক সম্পর্ক করে সেই এলাকার বাসিন্দা নুর আলম। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার আহিরণ শেখ পাড়া এলাকায়। পরিবার সূত্রের খবর, গত দু’বছর ধরে আমেনার সঙ্গে নুরআলমের প্রেম-প্রণয় এর সম্পর্ক ছিল। আমেনা ও তার পরিবারের লোকজন বিয়ের জন্য জোর দিলে গত ২৭ তারিখ বিকাল নাগাদ আমেনার বাড়িতে নুর আলম তার কিছু সাঙ্গোপাঙ্গ নিয়ে চড়াও হয় এবং তাকে চরম পরিমাণে মারধর করা হয়। পরবর্তী সময়ে আমেনা অচৈতন্য হয়ে গেলে এলাকার লোকজন ও তার পরিবারের লোকজন তাকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। তারপর তার অবস্থার অবনতি হলে তাকে জঙ্গীপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

Related posts

পঞ্চায়েত প্রধানকে কাজ করতে দিচ্ছে না শাসকদলের দুষ্কৃতীরা

ezeropoint +91 7797331771

শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতে জনগণের বিক্ষোভ

শীত পড়তেই লেপ বানানোর ব্যাস্ততা জেলা জুড়ে

ezeropoint +91 7797331771

মতামত দিন